রাহুল যদি প্রধানমন্ত্রী হতেন তা হলে তাঁর প্রধান লক্ষ্য কী হত? - The News Lion

রাহুল যদি প্রধানমন্ত্রী হতেন তা হলে তাঁর প্রধান লক্ষ্য কী হত?

 


দি নিউজ লায়নঃ    রাহুল যদি প্রধানমন্ত্রী হতেন তা হলে তাঁর প্রধান লক্ষ্য কী হত? এই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী জানালেন, তিনি বিকাশকেন্দ্রিক অর্থনীতির তুলনায় চাকরি-কেন্দ্রিক অর্থনীতির দিকে বেশি নজর দিতেন।  হার্ভার্ড কেনেডি স্কুলের অধ্যাপক নিকোলাস বার্নসের সঙ্গে একটি অনলাইন আলোচনায় রাহুলকে এই প্রশ্ন করা হয়। তখন রাহুল গান্ধী জানান, 'আমাদের গ্রোথ জরুরি। 


তবে আমরা বেশি নজর দিতাম উৎপাদন ও কর্মসংস্থানের দিকে।' রাহুল আরও বলেন, 'এখন যদি আমাদের বিকাশ ও চাকরির বাজারের দিকে খেয়াল করেন তা হলে দেখবেন দু'টির মধ্যে কোনও সম্পর্ক নেই।  ৯ শতাংশ আর্থিক বিকাশ নিয়ে আমি কিছু করতে পারব না, যদি না আমি চাকরির বাজার তৈরি করতে পারি।' 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.